শিলিগুড়িতে সেফহোমের আদলে চালু হলো ২০শয্যার অত্যাধুনিক ফিল্ড হাসপাতাল - The News Lion

শিলিগুড়িতে সেফহোমের আদলে চালু হলো ২০শয্যার অত্যাধুনিক ফিল্ড হাসপাতাল

 


দি নিউজ লায়ন;  শিলিগুড়িতে সেফহোমের আদলে চালু হলো ২০শয্যার অত্যাধুনিক ফিল্ড হাসপাতাল। আর্থিকভাবে দূর্বল কোভিড রুগীর চিকিৎসায় স্বেচ্ছাসেবক সংগঠন মিলে গড়ে তুললো আস্ত একটি হাসপাতাল। শহরের আর্থিক ভাবে দূর্বল করোনা আক্রান্ত রুগীদের সম্পূর্ণ নিঃখরচায় চিকিৎসা করা হবে এই কোভিড কেয়ার সেন্টার বা ফিল্ড হাসপাতালে।


 রুগীদের চিকিৎসায় প্রয়জনীয় অক্সিজেন সহ যাবতীয় ওষুধপত্র প্রদান করা হবে ফিল্ড হাসপাতালে। সোমবার থেকে শিলিগুড়ির কাওয়াখালি তিনবাত্তি মোড় সংলগ্ন এলাকার একটি বেসরকারি আবাসনে ২০ শয্যা নিয়ে এই অস্থায়ী ফিল্ড হাসপাতালটি চালু হলো। বেসরকারি অব্যবহৃত আবাসনে চিকিৎসা উপযোগী পরিকাঠামো গড়ে পুরুষ ও মহিলা পৃথক ওয়ার্ড তৈরি করা হয়েছে।পৃথক দুই ওয়ার্ডে রয়েছে ১০টি করে শয্যা।  


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.